রাসুলপুরে ১৯ নভেম্বর থেকে তিন দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মাহফিল, থাকছেন দেশবরেণ্য আলেম-ওলামা

  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ৪:২৩ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ৪:২৩ সময়
রাসুলপুরে ১৯ নভেম্বর থেকে তিন দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মাহফিল, থাকছেন দেশবরেণ্য আলেম-ওলামা


নিজস্ব প্রতিবেদক:

ইসলামী শিক্ষা, দ্বীনি চেতনা ও মানুষের মাঝে হেদায়েতের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাসুলপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মাহফিল। আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর এ মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামিয়াতুস সালেহীন কেন্দ্রীয় দপ্তর, রাসুলপুরের উদ্যোগে আয়োজিত এ মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।


মাহফিলে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচকগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। প্রথম দিন বয়ান করবেন মুফতি আনোয়ার হোসেন কাসেমী (দা. বা. হু.)। দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন। তৃতীয় দিন বয়ান পেশ করবেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।


উল্লেখ্য, হযরত আল্লামা আব্দুল মতিন নেসারী পীর সাহেব রাসুলপুরীর ইন্তেকালের পর থেকে তাঁর রেখে যাওয়া দ্বীনি আদর্শ, ইসলামী শিক্ষা ও হেদায়েতের দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন  আল্লামা রসুল পুরী(বহ:)এর স্নেহের ছোট ভাই আলহাজ্ব হযরত মাও: শাহ শরীফ মাসুম বিল্লাহ নেছারী। পীর সাহেব, রসুলপুরী । এলাকার মানুষের পাশাপাশি সারাদেশের মানুষকে ইসলামের সঠিক শিক্ষা ও হেদায়েতের পথে আহ্বান জানাতে তিনি নিরলসভাবে ভূমিকা রেখে চলেছেন।


মাহফিলের প্রচারে রয়েছেন মুফতি আরিফ বিল্লাহ আল ফরিদী, মুহাদ্দিস, জামিয়া হাফেজিয়া মাদ্রাসা, রাজবাড়ী।


আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ আলোচনা, কোরআন ও হাদিসের বয়ান এবং দ্বীনি নসিহতের মাধ্যমে মানুষের মাঝে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও ধর্মীয় সচেতনতা জাগ্রত করার প্রত্যাশা করা হচ্ছে।


বর্তমান সময়ে মানুষের নৈতিক অবক্ষয়, সামাজিক অস্থিরতা ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে ইসলামী শিক্ষা ও দ্বীনি মাহফিলের গুরুত্ব অপরিসীম। রাসুলপুরের এ ঐতিহাসিক মাহফিল মানুষের মাঝে ঈমানি চেতনা জাগ্রত করা, ইসলামের সুমহান আদর্শ প্রচার এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তাই ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মাহফিলে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা শ্রবণ এবং মাহফিলের সার্বিক সফলতা কামনায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ