উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১১:১০ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১১:১০ সময়
উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত



এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উল্লাপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  মোঃআজাদ হোসেন আজাদ।


এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের উন্নয়নে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হক ওয়ারেসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ