এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে জিহাদ দিবস উপলক্ষে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুল্লাহ হাবিব, মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক স্থায়ী কমিটির সদস্য খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মনজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং উল্লাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এ সময় নেতারা শহীদ নাজির উদ্দিন জিহাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান।
উল্লেখ্য, ১৯৯০ সালে তৎকালীন স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে শহীদ হন নাজির উদ্দিন জিহাদ। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্মৃতি হিসেবে বিবেচিত হয়। তাঁর স্মরণে প্রতিবছর ১০ অক্টোবর জিহাদ দিবস পালন করা হয়।

নিউজ ডেস্ক,অনলাইন