সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ফরম উত্তোলন করেন মোঃ আব্দুল মালেক ফকির

  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৭ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৭ সময়
সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ফরম উত্তোলন করেন মোঃ আব্দুল মালেক ফকির


এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা বিএনপি,র প্রস্তুতি কমিটির উদ্যোগে ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক ওর চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন ফর্ম বিতরণ। এর ধারাবাহিকতায়  

আজ বৃহস্পতিবার উল্লাপাড়ার ১৩ টি  ইউনিয়নে বিএনপির ইউনিয়ন  সভাপতি,  সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান  প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে ।  

উল্লাপাড়ার এবিসি মাঠে  এই ফরম দেওয়া হচ্ছে।  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীরা তারা নিজ নিজ সমর্থকদের নিয়ে  ফরম ক্রয় করতে এসেছেন ।এই ফর্ম বিতরণ  অনুষ্ঠান উদ্বোধন করেন 

উদ্বোধক:নুর কায়েস সবুজ,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন   সাবেক সংসদ সদস্য জনাব এম আকবর আলী,  বিএনপি নেত্রী সিমকী খান,লায়ন মোমেনা আলী,  সাবেক পৌর মেয়র বেলাল হোসেন,জেলা বিএনপির নেতা মুরাদুজ্জামান মুরাদ, বিএনপির নেতা  হেলাল সরকার,  আজিজুল রহমান মানু, জাহিদুর ইসলাম মিস্টার, ওবায়দুল রহমান মাহাবুব,  মুকুল হোসেন প্রমুখ।এ সময় পঞ্চকোষী   ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মালেক ফকির বিএ,

 পঞ্চকোষী ইউনিয়নের ২৭টি গ্রামের সমর্থকদের

 নিয়ে  মনোনয়ন ফরম তোলেন, তিনি বলেন,

 নির্বাচিত হলে দল-মত,ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবেন। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, 

বিশুদ্ধ পানির সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার,

এছাড়াও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদকে সাধারণ মানুষের 

আস্থার প্রতিষ্ঠানে পরিণত করবেন। জনগণের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং প্রতিটি ওয়ার্ডের সমান উন্নয়নে কাজ করবেন।

তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

তিনি প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চান।

এ সময় ২৭টি গ্রামের ভোটাররা উপস্থিত ছিলেন এবং বিশাল মোটরসাইকেল শোডাউন করে নির্বাচন ফরম উত্তোলন করেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ