সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আয়োজনে সলঙ্গা থানা শাখার নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৩৮ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৩৮ সময়
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আয়োজনে সলঙ্গা থানা শাখার নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সলংগা থানা প্রতিনিধি :

কে.এম. আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে  ও সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সলঙ্গা থানার আওতাধীন ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ৪ জন স্বতন্ত্র স্বেচ্ছাসেবীর ভোটে প্রত্যক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।


এতে জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ লোকমান ও ইঞ্জিনিয়ার মো. রাকিব হোসেন খাঁন।


এছাড়া নবগঠিত সলঙ্গা থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কে এম আমিনুল ইসলাম হেলাল ( ৩০ ভোট), সাধারণ সম্পাদক শাহ আলম ২৯ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (৩০ ভোট)।


সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের সমন্বিত উদ্যোগে সলঙ্গার স্বেচ্ছাসেবী অঙ্গন আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।


পাশাপাশি মানবিক কার্যক্রম সম্প্রসারণ, অসহায় মানুষের কল্যাণ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


কমিটি গঠন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ রজব এবং জেলা পরিষদের সদস্য আব্দুল আলিম, ইসমাইল হোসেন,  সাজিদ মুন ও সাংবাদিক সোহেল রানা।


নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সলঙ্গার স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ