জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৬, রাত ৮:২১ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৬, রাত ৮:২১ সময়
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে জয়পুরহাটে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), জয়পুরহাটের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

বিআরটিএ জয়পুরহাটের মোটরযান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগীয় অফিসের মটরযান পরিদর্শক  কামরুজ্জামান, নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাটের সভাপতি নুর ই আলম, সহ-সভাপতি নুরুল হোসেন রনজু, ক্যাপ্টেন রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ও প্রচার সম্পাদক রাকিবুল হাসান রাকিব।

 

অনুষ্ঠানে সদর থানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ