মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন শাহজাদপুরের ইউএনও সাবরিনা শারমিন

  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১১ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১১ সময়
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন শাহজাদপুরের ইউএনও সাবরিনা শারমিন

হারুনর রশীদ, শাহজাদপুর প্রতিনিধি:

মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।

শাহজাদপুরে সন্তান প্রসবের তীব্র ব্যথায় কাতর এক স্বামী পরিত্যক্ত নারী যখন অসহায় অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়ে চিৎকার করছিলেন, তখন বিষয়টি নজরে আসে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের।

বিষয়টি জানতে পেরে তিনি আর দেরি না করে ওই অসহায় নারীর পাশে দাঁড়ান। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হন। অবশেষে চিকিৎসাসেবার মাধ্যমে পৃথিবীর আলো দেখে নবজাতক।

একজন অসহায় মায়ের চরম দুর্দিনে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নয়, বরং একজন মানবিক মানুষ হিসেবে পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও সাবরিনা শারমিন।

তাঁর এমন মানবিক উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক প্রশংসা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই তাঁর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছেন।

মানবিকতা যে শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও প্রকাশ করা যায়—সাবরিনা শারমিনের এই উদ্যোগ যেন তারই এক উজ্জ্বল উদাহরণ।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ