জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ১২:৪১ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ১২:৪১ সময়
জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত




সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ

জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিকদের জন্য অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে ২০২৬) বেলা ১০ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য দেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জুবাইর মোঃ আল ফয়সাল,ডাঃ আব্দুল্লাহ আল আহসান, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

সভায় জানাননো হয় আগামী (২৮ জুন) রবিবার সকাল ৮ টা থেকে জেলার পৌরসভা ইউনিয়ন ও উপজেলায় ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৩৮ হাজার ২৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী ১২ হাজার ৭৫৪ শিশুকে নীল রঙের এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ২৫ হাজার ৪৭৯ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

উল্লেখ্য বিগত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অর্জন (৬-১১) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার ৯৮.৯৯% এবং (১২-৫৯) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার ৯৯.৩০%।








কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ