শাহজাদপুরে হামরুবেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম,এ মুহিত

  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২৩ সময়
শাহজাদপুরে হামরুবেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম,এ মুহিত



শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে হাম রুবেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.  এম,এ মুহিত।

সারাদেশের ন্যায় শাহজাদপুরেও সোমবার হামরুবেলার  এ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

পোতাজিয়াতে অবস্থিত  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম,এ মুহিত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নুরুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মিল্কভিটার পরিচালক আরিফুজ্জামান আরিফ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ সহ দলীয় ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং চিকিৎসকবৃন্দ।


এসময় প্রতিমন্ত্রী বলেন, স্বৈরচার সরকারের দুর্নীতি ও অন্তর্বর্তী সরকারের ভুল নীতি হাম রুবেলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে তবে, স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। আমরা স্বাস্থ্য ক্ষাতকে উন্নত করার লক্ষেই কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সারাদেশে এ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে। বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষাতকে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে। সারাদেশে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করার হবে। এ লক্ষে কাজ করছি আমরা। ###







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ