সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ১০ অক্টোবর
জয়পুরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী শ্রমিককে পূজার উপহার দিয়েছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
শনিবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের নিজ কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু ও জেলা কৃষকদলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে শ্রমিকদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে। এসব উপহার সামগ্রী পেয়ে শ্রমিকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

নিউজ ডেস্ক,অনলাইন