বিজয় বিডি ৭১ ডেস্ক:
উম্মতের আমল-হেদায়াত ও দ্বীনি শিক্ষার প্রত্যাশায় সিরাজগঞ্জের সলঙ্গায় আয়োজন করা হয়েছে ৮৫ ঘণ্টাব্যাপী ওয়াজ মাহফিল। চার দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।
আয়োজকদের সূত্রে জানা যায়, আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৬ ইং, যথাক্রমে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের স্থান নির্ধারণ করা হয়েছে বাইতুল ফালাহ জামে মসজিদ, চকনিহাল পূর্ব পাড়া, সলঙ্গা, সিরাজগঞ্জে।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইউসুফী দা.বা.। স্নেহের জামাতা ও খলিফা পীর সাহেব রসুলপুরী রহ.-এর সঙ্গে সংশ্লিষ্ট। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আখতারুল ইসলাম সাহেব, সভাপতি, সলঙ্গা থানা ওলামা পরিষদ।
এছাড়াও মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মিজানুর রহমান, পীর সাহেব মধুপুরী; মাও. আব্দুল কুদ্দুস, পীর সাহেব পোতাজিয়া; মাও. নাজমুস সাদাত, পীর সাহেব বিনাইলদহ; মাও. মোতালেবুর রহমান সাইফী, সিরাজগঞ্জ; মাও. আসাদুজ্জামান, নাটোর হযরত বড় সাহেবজাদা; আলহাজ্ব কারী মশিরুর রহমান, পীর সাহেব মাদারীপুর; মাও. গোলাম আযম ইউসুফী, এনায়েতপুর; মুফতি হারুনুর রশিদ ইউসুফী, নাটোর এবং মাও. শওকত হোসাইন ইউসুফী, শাহজাদপুরসহ বিভিন্ন এলাকার বিশিষ্ট আলেমগণ।
মাহফিলের অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন মুফতি আব্দুল ওয়াহাব সাহেব, মুহতামিম, সলঙ্গা দিগর মাদ্রাসা এবং মাও. আনিছুর রহমান আল-হাদি, খতিব, সলঙ্গা ডিগ্রি কলেজ মসজিদ।
মাহফিলের পরিচালনায় রয়েছেন মাওলানা আফছার আলী। আয়োজকরা জানিয়েছেন, মাহফিলকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ব্যাপক সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
দীর্ঘ সময়ব্যাপী এই দ্বীনি মাহফিলের মাধ্যমে মানুষ ইসলামের সঠিক শিক্ষা, আমল-আখলাক ও নৈতিক জীবনযাপন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাবেন বলে আয়োজকরা আশাবাদী। মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হয়ে ওয়াজ-নসিহত শোনা এবং দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত অংশগ্রহণে মাহফিলটি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সফল ধর্মীয় আয়োজন হিসেবে সম্পন্ন হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজ ডেস্ক,অনলাইন