উল্লাপাড়ার পুকুরপাড় ফাজিল মাদ্রাসায় ২০২৬ সালের আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত।

  • আপলোড সময় : ২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৩ সময়
  • আপডেট সময় : ২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৩ সময়
উল্লাপাড়ার পুকুরপাড় ফাজিল মাদ্রাসায় ২০২৬ সালের আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত।


​এনামুল হক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী পুকুরপাড় এস. এন্ড বি. ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’য় ২০২৬ সালের আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।

জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  


বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়  মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে

সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ এনামুল হক।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি জনাব মোঃ আলাউদ্দিন আল আজাদ।  

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষকগণ নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, উন্নত চরিত্র গঠন এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

​উক্ত নবীন বরণ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ