জয়পুরহাটের কালাইয়ে একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে " মিড-ডে মিল " ক্যান্টিন উদ্বোধন

  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১১:০ সময়
জয়পুরহাটের কালাইয়ে একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে " মিড-ডে মিল " ক্যান্টিন উদ্বোধন


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ১ নভেম্বর ২০২৬

শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, ঝরে পড়ার হার রোধ এবং নিয়মিত স্কুলমুখী করার লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলার একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে " মিড-ডে মিল " ক্যান্টিন।  রবিবার (১ নভেম্বর ) দুপুরে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

​জানাযায়,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী প্রথম পর্যায়ে নির্বাচিত ৮টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের একটি হিসেবে, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গাক’-এর যৌথ বাস্তবায়নে কালাই উপজেলার একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মিড-ডে মিল ক্যান্টিন চালু হলো।

​রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্যান্টিনটির উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। উদ্বোধনী দিনে টিফিনের সময়ে শিক্ষার্থীদের হাতে ডিম, কলা, বনরুটি, খেজুর, চিনাবাদাম, ড্রাই কেক ও কিসমিস সহ পুষ্টিকর এবং সুষম খাবার তুলে দেওয়া হয়। সরকারের এই মহতী পদক্ষেপে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও মেধা বিকাশের মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। সরকারের এই উদ্যোগ প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার রোধে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে।


​সরবরাহকারী বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গাক’-এর সহকারী পরিচালক সাজ্জাদ জিয়াউদ্দিন জানান, আমরা মানসম্পন্ন খাবার সংগ্রহ করে আসছি। এখন থেকে শিক্ষার্থীরা এই ক্যান্টিন থেকে তাদের পছন্দমতো পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারবে।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতারানী বলেন, এই পাইলট প্রজেক্টের মাধ্যমে ক্যান্টিনের পুষ্টিকর খাবার শিশুরা নিয়মিত পাবে, যা তাদের মেধা বিকাশে এবং স্কুলে উপস্থিত হতে দারুণভাবে উৎসাহিত করবে।

​কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মুর্শিদা আক্তার বানু বলেন, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পুষ্টির অভাব দূর হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বহুলাংশে বৃদ্ধি পাবে।







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ