এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পরিষদ ঝিকিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, দ্বিতীয় প্রান্তিক মুল্যায়নের ফলাফল ঘোষণা ও শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আছের উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা রিসার্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: রব্বেল আলী, উপজেলা সহকারী প্রাথমিক
কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উল্লাপাড়া উপজেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা পরিষদ ঝিকিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন
পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৫ ম শ্রেণীর শিক্ষার্থী আফরিনা ইসলাম
গীতা থেকে পাঠ করেন ৫ ম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা দাস।
বৃওি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে পুরস্কার পান
মোনায়েম হোসেন মৌন আদনান জীম মাহফুজ আহমেদ সাদী নুসরাত আনিকা প্রীতি বিপ্লব হোসেন
কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজ ডেস্ক,অনলাইন