এসআরবি-১২, সিরাজগঞ্জ কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে।

  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৬ সময়
এসআরবি-১২, সিরাজগঞ্জ কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে।

বিজয় বিডি ৭১ ডেস্ক :

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

১। এরই ধারাবাহিকতায় গত ০১ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি’র পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা এবং রাজবাড়ী জেলার সর্বমোট ৬৫ জন চরমপন্থী আত্মসর্মপণ করে। আত্মসর্মণকৃত চরমপন্থীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে দেশী-বিদেশী ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ৯৫টি দেশীয় অস্ত্রসহ ০৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

 

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের স্থান ঃ

 

১। সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা।

২। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা।

৩। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা।

৪। পাবনা জেলার সাঁথিয়া থানা।

৫। পাবনা জেলার আতাইকুলা থানা।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ