এনামুল হক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবার ) বিকেল ৩টায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের হাটদেলুয়া খেয়াঘাটে মুক্তাহার নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেসার্স আরিফ ইলেকট্রনিক ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম উদ্যোগে এ ভেলা বাইচের আয়োজন করা হয়।
প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিকেল থেকেই নদী ও জলাশয়ের দুই পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা। ভেলা বাইচ দেখতে আশপাশের গ্রাম থেকেও দর্শনার্থীরা ছুটে আসেন। প্রতিযোগীদের ভেলায় ছন্দময় বৈঠার টানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শাহবাজ খান সানি প্রতিষ্ঠাতা পরিচালক
প্রচেষ্টা সবার জন্য বিশেষ অতিথি মোঃ আরিফ হাসান বিশিষ্ট সমাজ সেবক পূর্ণিমা গাঁতী বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবুল বাশার বিশিষ্ট সমাজ সেবক হাটদেলুয়া
এ সময় শাহবাজ খান সানি বলেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। ভেলা বাইচের মতো আয়োজনের মাধ্যমে একদিকে যেমন মানুষের মাঝে আনন্দ তৈরি হয়, অন্যদিকে নতুন প্রজন্ম আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।
আয়োজনে জনতার চেয়ারম্যান ডাঃ তরিকুল ইসলাম খান। বলেন মানুষের মাঝে আনন্দ ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এ ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা দেখতে আসা দর্শকরাও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

নিউজ ডেস্ক,অনলাইন