গোয়াল জানী প্রীতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ২০২৬

  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৬, দুপুর ১১:২ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৬, দুপুর ১১:২ সময়
গোয়াল জানী প্রীতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ২০২৬



এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমা গাঁতী  ইউনিয়নের ঐতিহ্যবাহী গোয়াল জানী ফুটবল মাঠে ছোট-বড়দের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে গোয়াল জানী মধ্যপাড়া  ঐতিহ্যবাহী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলায় এলাকার বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমীরা অংশগ্রহণ করেন। খেলাটি দেখতে মাঠে ভিড় করেন শত শত দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।


উক্ত প্রীতি  ফুটবল ফাইনাল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ জামায়াতে  ইসলামীর মনোনীত  ৭ নং পূর্ণিমা গাঁতী  ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলাউদ্দিন আল আজাদ 

তিনি বলেন এই গ্রামের সাথে আমার মধুর সম্পর্ক রয়েছে যেকোন অনুষ্ঠানে আমাকে ডাকলে আমি সাথে সাথে অংশগ্রহণ করার চেষ্টা করি 

এই গ্রামের যেকোনো সামাজিক ধর্মীয় খেলাধুলা রাস্তাঘাট উন্নয়নে বিগত সময়ের মতো সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। 

এ সময় তিনি একটি ফুটবল উপহার দেন 

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াে ইসলামী ৭নং পূর্ণিমা গাঁতী  ইউনিয়ন  ৩ নং ওয়ার্ডের সভাপতি ফারুক আহমেদ। হাফেজ মোকাদ্দেস হোসেন মোঃ রইস উদ্দিন  মোঃ এনামুল হক সাদ্দাম 

মোঃ সাগর আহমেদ মোঃ আলআমিন মোঃফরিদ উদ্দিন এছাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

স্থানীয় আয়োজকরা জানান, এলাকার যুবসমাজের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ