ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি

  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, বিকাল ৬:১২ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, বিকাল ৬:১২ সময়
ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে     জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি

জয়পুরহাট প্রতিনিধিঃ ২৩ মে ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট - ২০২৬ এর ট্রফি উন্মোচন করা হয়েছে। 

সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ শুক্রবার রাতে জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেস্টুরেন্টে চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়।

জয়পুরহাট চ্যাম্পিয়নস লিগ কমিটির আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির ) জেলা কমিটির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এমএ ওহাব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, আখতারুজ্জামান বাবু,জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন,ক্রীড়া সংগঠক সুব্বা সহ অন্যান্যরা। 

এ সময়ে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল আলিম, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, বাস ও  মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট  ব্যবসায়ী আনিসুর রহমান লিটন, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নুর - ই আলম, মানবাধিকার সংগঠক এডভোকেট আরাফাত হোসেন মনু, ও জাহিদুল ইসলাম জাহিদ, ক্রীড়া প্রেমি ও সুধীজন সহ চ্যাম্পিয়ন ট্রফি অংশগ্রহণকারী ৮ টি ক্রিকেট দলের খেলোয়াররা।  

জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি - ২০২৬ আসছে ঈদ - উল আযহার পরের দিন জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করা হবে। 

জয়পুরহাট চ্যাম্পিয়নস লিগ কমিটির আয়োজনে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দুই দিনের খেলায় অংশগ্রহণ করবেন, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়,জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা,ভাদসা স্কুল,কেজি স্কুল, তেঘর স্কুল,খনজনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয়,মীরগ্রাম স্কুল।

খেলায় চ্যাম্পিয়নস দলকে ২৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইসমানি দেওয়া হবে। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন  হুযাইফা হিজল, রায়গঞ্জ:   সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  শনিবার (২৭ জুন) সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।  রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ২০২৫-২৬ খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩ হাজার কৃষকের মাঝে এ সহায়তা দেওয়া হচ্ছে।  প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে উফশী রোপা আমন ধান চাষের জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। এ উদ্যোগের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।