জয়পুরহাটে জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি

  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪১ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪১ সময়
জয়পুরহাটে জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি


সেলিম রেজা,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ০৬ অক্টোবর ২০২৬ জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।


মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। তাঁরা সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে গেলে স্থানীয়রা তাঁদের আটক করে বিজিবিকে খবর দেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি সদস্যরা তিন যুবককে সীমান্তের পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠান।


বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, বিএসএফ তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল। বিজিবি তাঁদের আবার ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পাঠিয়েছে। প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সুরাহা হয়নি। আরও চার ঘণ্টা পর পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ