অপরাধ নিয়ন্ত্রণে বাঁশকল ডিউটি পরিদর্শন, টর্চলাইট-বাঁশি বিতরণ

  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৬, দুপুর ১০:২৩ সময়
অপরাধ নিয়ন্ত্রণে বাঁশকল ডিউটি পরিদর্শন, টর্চলাইট-বাঁশি বিতরণ


রায়গঞ্জ প্রতিনিধি: মো. ওয়াসিম আলী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নসহ সলঙ্গা থানা এলাকায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে বাঁশকল (বাঁশের ব্যারিকেড/চেকিং পয়েন্ট) স্থাপন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতরাতে সলঙ্গা থানা এলাকায় স্থাপিত বিভিন্ন বাঁশকল সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

পরিদর্শনকালে বাঁশকল ডিউটিতে নিয়োজিত আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব আরও কার্যকর ও নিরাপদভাবে পালনের লক্ষ্যে তাদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন পুলিশ সুপার। এ সময় তিনি দায়িত্ব পালনরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুবিল ইউনিয়নের আনসার-ভিডিপি সদস্যরা প্রতিদিন রাতের বেলায় নিয়মিত মহড়া দিয়ে জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। তাদের তৎপরতার ফলে গত এক মাসে ইউনিয়নে কোনো চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।

ধুবিল ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে নিয়মিত রাতের মহড়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী দিনে তার উদ্যোগে ধুবিল ইউনিয়নকে সিরাজগঞ্জ জেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের নিরাপত্তা জোরদারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ