সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৯ সময়
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি



​ 

নিজস্ব প্রতিবেদক 

সিরাজগঞ্জের হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার মোরশেদুল ইসলামের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে অবস্থান নেন স্থানীয় সংবাদকর্মীরা।


​বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকায় হাটিকুমরুল প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।


​মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের বসতবাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে তাণ্ডব চালোনো স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। ঘটনার দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মূল অপরাধীদের আইনের আওতায় না আনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। 


অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার না করা হলে সিরাজগঞ্জের সব সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে রাজপথে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।


​‘দৈনিক মানবজমিন’-এর প্রতিনিধি এম কারিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় এবং হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সলঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান, ‘দৈনিক এদিন পত্রিকার উল্লাপাড়া  প্রতিনিধি কাইয়ুম মাহমুদ এবং ভুক্তভোগী সাংবাদিক শাহরিয়ার মোরশেদুল ইসলাম।


​কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন ‘দৈনিক যুগের কথা’র স্টাফ রিপোর্টার শাহিন রেজা, ‘দৈনিক মানবকণ্ঠ’-এর উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন হোসেন, ‘দেশ টেলিভিশন’-এর উল্লাপাড়া প্রতিনিধি মইনুল হোসাইন, ‘দৈনিক নয়া দিগন্ত’-এর রায়গঞ্জ প্রতিনিধি হোসেন রানা, ‘দৈনিক জনকণ্ঠ’-এর উল্লাপাড়া প্রতিনিধি লিখন আহমেদ, হাটিকুমরুল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। 






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ