উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১৬ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১৬ সময়
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় খালিদ হাসান সানি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নগরবারী মহাসড়কের উল্লাপাড়া বাঁখুয়া ওয়াপদা নামক স্থানে ট্রাক ও কার্ভাটভ্যানে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত সানি পোলার আইসক্রিম বাঁখুয়া এরিয়া অফিসের সেলস অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের সোহরাব আলীর ছেলে। 


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের বাঁখুয়া গ্রামের মহাসড়কে একটি ট্রাক ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের সময় মোটরসাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ ঘাতক ট্রাক ও কার্ভাড ভ্যান আটক করেছে কিন্তু চালক ও  হেলপারদের আটক করতে পারেনি। 


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাক, কার্ভাডভ্যান এবং তার চালক ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ