জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ

  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ২৭ সেপ্টেম্বর, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জয়পুরহাট বাস টার্মিনাল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।


এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এএম হেলাল, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফতার রুকু, জয়পুরহাট জজ কোর্টের পিপি শাহনুর রহমান শাহিন, জেলা শ্রমিকদলের সভাপতি বাবুল করিমসহ অন্যান্যরা।


অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


এসময় বয়স্ক ও পঙ্গু ১শ শ্রমিকদের মাঝে লুঙ্গি ও পাঞ্জাবি উপহার দেওয়া হয়। 







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ