পূর্ণিমাগাঁতী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদ্দাম হোসোনের নির্বাচনী মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, দুপুর ১০:৪৭ সময়
  • আপডেট সময় : ১৫ আগস্ট ২০২৬, দুপুর ১০:৪৭ সময়
পূর্ণিমাগাঁতী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদ্দাম হোসোনের নির্বাচনী মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত


‎এনামুল হক উল্লাপাড়া( সিরাজগঞ্জ) প্রতিনিধ 

‎সিরাজগন্জ উল্লাপাড়া উপজেলার ৭নং পূর্ণিমাগাঁতী  ইউনিয়ন পরিষদের আসন্ন 

‎নির্বাচনে চেয়ারম্যান পদপ্রাথী মোঃ সাদ্দাম হোসেনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

‎‎আজ শুক্রবার বিকেল ৫ টায়  উল্লাপাড়া উপজেলার ৭ নং পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রামবাসীর উদ্যোগে গয়হাট্টা পাগলা বাজার মসজিদ মাঠে  মোঃ সাদ্দাম হোসেনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । 

‎এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মুনজিল হক। বক্তব্য রাখেন মোঃ সলিম ফকির,মোঃ আব্দুল মান্নান হোসেন, হাজী শুকুর হোসেন,আওয়াল হোসেন, নাসির,মোঃ শফিকুল,মোঃ সানোয়ার সরকার,মোঃ মনি,মোঃ কুূ্দ্দুস প্রামাণিক।

‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আসলাম সরকার।

‎মতবিনিময় ও আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও  সাধারন জনগন উপস্থিত ছিলেন। 

‎সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃসাদ্দম হোসেন ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

‎তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচিত হলে ৭নং পূর্ণিমাগাঁতী ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এবং  তিনি চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ