উল্লাপাড়ায় সরকারি রাস্তাকে পুকুরের পাড় হিসেবে খনন, ভোগান্তিতে পড়বে কয়েক গ্রামের পথচারী

  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৫ সময়
উল্লাপাড়ায় সরকারি রাস্তাকে পুকুরের পাড় হিসেবে খনন, ভোগান্তিতে পড়বে কয়েক গ্রামের পথচারী



  এনামুল হক উল্লাপাড়া,( সিরাজগঞ্জ) প্রতিনিধি 

উল্লাপাড়ায় সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুরাতন পুকুর খনন করার অভিযাগ উঠেছে। ফলে সরকারি রাস্তা পুকুরে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের সোহরাব আলী সরকারি পাকা রাস্তাটিকে পুকুরের পাড় বানিয়ে পুনরায় খনন করেছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুরটি খনন করায় যে কোন সময় রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যাবে। সরকারি রাস্তা রক্ষার জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।


মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরপাড় মাদ্রাসা হতে চড়ুইমুড়ি বাজার সংযোগ সড়কের ছয়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় এলজিইডির সড়ক ঘেঁষে পুকুর খনন করা হয়েছে। সরকারি পাকা রাস্তাটিকে ঝুঁকির মধ্যে ফেলে পুকুরের পাড় বানিয়ে প্রায় ১৫/২০ ফুট গভীর করে পুকুরটি খনন করা হয়েছে। গত দুদিনের বৃষ্টির কারণে রাস্তার মাঝে ফাটল ধরেছে।এমতাবস্থায় পুকুরে পানি সেচ দেয়া শুরু করেছে।  


স্থানীয়রা বলেন, যেভাবে পুকুরটি পুনরায় খনন করা হচ্ছে এতে যে কোনো সময় বৃষ্টি হলে রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যেতে পারে। এই রাস্তাটি দিয়ে  ৮/১০টি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে।


সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুর খনন করার বিষয়ে জানতে চাইলে পুকুরের মালিক সোহরাব হোসেন বলেন আমার জায়গায় পুকুড় কাটছি এবং রাস্তাও আমার জায়গা দিয়েই গেছে। সরকারি ভাবে অর্ধেক গাইডল করেছে, সম্পূর্ণ করলে সমস্যা হতো না।


উপজেলা প্রকৌশলী মো: শহিদুল্লাহ  বলেন, আগামীকাল দেখে ব্যবস্থা নিবো।


এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা'র সরকারি মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করে পাওয়া যায়নি।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ