প্রিয় সলঙ্গার গল্প" মানবিক সংগঠনের ছাগল উপহার *** অসহায় দম্পতির মুখে হাসি ***

  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩৯ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩৯ সময়
প্রিয় সলঙ্গার গল্প" মানবিক সংগঠনের ছাগল উপহার  *** অসহায় দম্পতির মুখে হাসি ***


সলঙ্গা থানা প্রতিনিধি। 

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সলঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”। অসহায় ও সম্বলহীন বৃদ্ধ দম্পতি ওয়াহেদ-রহিমার জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে তাদের হাতে একটি ছাগল তুলে দিয়েছেন সংগঠনটি।

সলঙ্গা থানা সদর কুঠিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালের পরিত্যক্ত ভবনে মানবেতর জীবনযাপন করছেন এই দম্পতি।বার্ধক্যের ভারে ন্যুব্জ,নেই কোনো আয়-রোজগারের পথ।ঠিক এমন কঠিন সময়ে স্বাবলম্বি করার প্রত্যয়ে পাশে দাঁড়িয়েছেন “প্রিয় সলঙ্গার গল্প” পরিবার।

গতকাল শনিবার সকাল ৮ টায় সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ছাগলটি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম মাস্টার,সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল,সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,এডমিন শাহিদুল ইসলাম সাংবাদিক আনিছুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি সহায়তা নয়,বরং এই ছাগলটি ভবিষ্যতে তাদের আয়ের একটি ছোট মাধ্যম হিসেবেও ভূমিকা রাখবে।

উল্লেখ্য,এর আগেও গত ঈদুল ফিতরে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠনটি এই দম্পতির পাশে দাঁড়িয়ে ঈদ উপহার হিসেবে এক বস্তা চাল,শাড়ি-লুঙ্গি,পাঞ্জাবি,গরুর মাংস, পোলাও এর চাল,তেল,চিনি,লাচ্ছা, লবণ,আলু,পেঁয়াজ,সাবান ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।

স্থানীয়দের মতে,এমন উদ্যোগ সমাজে মানবিকতার চর্চাকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ