শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১০ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১০ সময়
শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে


শাহজাদপুর প্রতিনিধি :

 সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ও করতোয়া নদীর পারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং করতোয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ করেন। দুপুরে সিএসএফ গ্লোবাল সেন্টারে প্রতিবন্ধী যুবক -যুবতীদের মাঝে দুইটি করে ছাগল ও গাছের চারা বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, এমদাদুল হক নওশাদ, আলহাজ্ব আইয়ুব আলী, রেজাউল ইসলাম রাজা সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি।  সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি'র সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ। আ সভা উপস্থাপনা করেন উপজেলা বিএনপির সাবে সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ