জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৬, দুপুর ১১:৪ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৬, দুপুর ১১:৪ সময়
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা




সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ​নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির আহ্বায়ক এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।

তফসিল অনুযায়ী নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর-২৬ রোজ: শনিবার।

তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব।

​এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জয়পুরহাট জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মোঃ মনজুরে মওলা পলাশ। আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটন, নির্বাচন কমিশনার জয়পুরহাট জেলা শ্রমিকদলের সভাপতি  বাবুল করিম ও নির্বাচন কমিশনার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এড. মামুনুর রশীদ, নির্বাচন কমিশনার এনসিপি জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ গোলাম কবির এবং নির্বাচন কমিশনার বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান শামসু, প্রচার সম্পাদক  রাজশাহী বিভাগের ফেডারেশন ও বগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন পিন্টু বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সড়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, অফিস সহকারী হেলালুজ্জামান রিপন ও গণমাধ্যম কর্মীরা। 

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আপনাদের  সার্বিক সহযোগিতা কামনা করছি।








কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ