উল্লাপাড়ায় রাস্তা ও ড্রেনেজের কাজ পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম খান

  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩ সময়
উল্লাপাড়ায় রাস্তা ও ড্রেনেজের কাজ পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম খান


এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা ও ড্রেনেজ নির্মাণকাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে কাজ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।


সোমবার সকাল ১১টার দিকে উল্লাপাড়া বাজার থেকে শ্যামলী পাড়া অভিমুখী সড়ক ও ড্রেনেজ নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় নির্মাণকাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।


পরিদর্শনকালে এমপি রফিকুল ইসলাম খান বলেন, বিভিন্ন মানুষের কাছ থেকে কাজটিতে অনিয়মের অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে কাজ পরিদর্শনে এসে অনিয়ম দেখা গেছে।


তিনি আরও বলেন, সরকারি অর্থে বাস্তবায়নাধীন কোনো উন্নয়নকাজে অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। কাজের মান নিশ্চিত করে নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।


এ সময় স্থানীয় দোকান ব্যবসায়ীরা রাস্তা ও ড্রেনেজ নির্মাণকাজের মান নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ