জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৯ মে ২০২৬, রাত ৮:৫৮ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৬, রাত ৮:৫৮ সময়
জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ৯ মে ২০২৬ জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়েছে। 

শুক্রবার ( ৮ মে ) সন্ধ্যায় জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হয়। 

জয়পুরহাট সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম মর্তুজা শিপলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক  গোলজার হোসেন, জয়পুরহাট সম্মালিত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি এম এ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ তানজির আল ওয়াহাব, বাংলাদেশ কন্সট্রাকশন অ্যাসোসিয়েশন সহ-সভাপতি আব্দুর রহিম,জয়পুরহাট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জয়পুরহাট জেলা রিকশা ও ভ্যানচালক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন রুবেল, জয়পুরহাট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনির হোসেন সহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় শ্রমিকদের মাঝে প্রায় ১ হাজার শাড়ি - লুঙ্গি ও মৃত শ্রমিকদের পরিবারের নিকট ৫ হাজার ও ৭ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়। 

এছাড়াও দিনব্যাপী শ্রমিকরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা করেন। ক্রীড়া প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। 







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ