উল্লাপাড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৬ সময়
উল্লাপাড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন


এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

‘এক দেশ, এক কিউআর ' লেনদেনে বাংলা কিউআর’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উল্লাপাড়া পৌর শহরের গুলিস্তান এলাকার কুদ্দুস মার্কেটের সামনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।


পূবালী ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মো : রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের এডিসি বিভাগের আঞ্চলিক ইনচার্জ মো : দুলাল বারী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা এডিসি বিভাগের ইনচার্জ মাহবুবুর রহমান।


এ সময় উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিকসন কুমার আমিন, সাধারণ সম্পাদক মো:  এছাক আলীসহ পূবালী ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখার কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়ী, ক্যাশলেস উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখার অফিসার (ক্যাশ) মো : ফিরোজ আলম।


ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করা এবং নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোর বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ