জর্ডান টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টারের উদ্বোধন

  • আপলোড সময় : ৩০ জানুয়ারী ২০২৬, রাত ৮:৪৪ সময়
  • আপডেট সময় : ৩০ জানুয়ারী ২০২৬, রাত ৮:৪৪ সময়
জর্ডান টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টারের উদ্বোধন



সলঙ্গা থানা প্রতিনিধি :  ব্যবসা বহুল এলাকা সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে জর্ডান টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। 

 ফিতা কেটে উদ্বোধন করেন সলঙ্গার বিশিষ্ট  ব্যবসায়ী ও *** প্রিয় সলঙ্গার গল্প *** গ্রুপের সভাপতি জনাব কে.এম.আমিনুল ইসলাম হেলাল।জর্ডান টেলিকম ব্যবসার উন্নয়ন ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান মসজিদের খতিব মাওলানা আব্দুল গফুর সিরাজী। 

এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম মাস্টার,প্রিয় সলঙ্গা গ্রুপের চিফ এডমিন শাহ আলম,এডমিশন হারুনর রশিদ,শাহিদুল ইসলাম,মডারেটর তুষার তালুকদার, লোকমান হোসেন, রাজু আহমেদ, দোকান মালিক শরিফুল ইসলাম ও নাসির উদ্দীনসহ শতাধিক ব্যবসায়ীবৃন্দ।উল্লেখ্য, নতুন এই মোবাইল ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যান্ডের মোবাইল বিক্রি ও সুদক্ষ কারিগর দ্বারা মোবাইল সার্ভিসিং করা হবে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ