শাহজাদপুর সোনাতনী ইউনিয়নে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৫৫ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৫৫ সময়
শাহজাদপুর সোনাতনী ইউনিয়নে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 'মানবিক সহায়তা কর্মসূচির আওতায়' সিরাজগঞ্জের শাহজাদপুরে সোনাতনী ইউনিয়নে বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার  সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শাহজাদপুর শাখার আয়োজনে সোনাতনী ইউনিয়নের বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৭০ টি পরিবারের মাঝে দুইবান্ডিল করে ঢেউটিন ও ৬০০০ টাকার চেক বিতরণ করা হয়। ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এমএ মুহিত (এমপি)। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সহধর্মিণী স্থপতি ড.ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন,  সহকারী কমিশনার ভূমি মো: ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি  আলহাজ্ব রেজাউল ইসলাম রাজা,উপজেলা বিএনপি'র সাবেক প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন প্রমুখ। ##






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ