সলঙ্গায় মৎস্য আড়ৎ সরকারি ভাবে ইজারার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, দুপুর ১২:১ সময়
  • আপডেট সময় : ২১ জুলাই ২০২৬, দুপুর ১২:১ সময়
সলঙ্গায় মৎস্য আড়ৎ সরকারি ভাবে  ইজারার দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার 

সিরাজগঞ্জের সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ৎ সরকারিভাবে ইজারার ব্যাবস্থা গ্রহনের দাবিতে করেছে কুতুবের চর মৎস্য আড়ৎদার, মৎস্য ব্যাবসায়ি , শ্রমিক ও এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার দুপুরে সলঙ্গার কুতুবেরচর মৎস্য আড়ৎ এলাকায় এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০২৩ সালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে পাশে সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুতুবের চর এলকায় ২০২৩ সালে কুতুবের চর মৎস্য আড়ৎদার সবময় সমিতি লি: এর

উদ্যোগে কুতুবের চড় মৎস্য আড়ৎ প্রতিষ্ঠা করা হয়। স্থানীয়রা উত্তরাঞ্চলের বৃহৎ এই আড়ৎটি স্থাপনে সরকারকে ৩০ শতক ভূমি দান করে। কিন্তু প্রায় ৩ বছর পার হয়ে গেলেও আড়ৎটি সরকারি ভাবে ইজারা প্রদানের ব্যাবস্থা নেওয়া হয়নি। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি আড়ৎটিও উন্নয়ন বঞ্চিত হচ্ছে। 

এই অঞ্চলের মৎস্য উৎপাদনকারি, ব্যাবসায়ি ও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় দ্রুত আড়ৎটি ইজারার আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুতুবের চর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি ফজলার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৎস্য আড়ৎদার আলামিন হোসেন, বকুল হোসেন, আইয়ুব আলী, ইউসূফ আলী প্রমুখ।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ