এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুইশ দোকান উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এড়িয়ার ঢাকা -বগুড়া, ঢাকা- পাবনা,ঢাকা- নাটোর মহাসড়কের বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে সলঙ্গা থানা পুলিশ হাইওয়ে পুলিশ এ অভিযানের অংশ নেয়। এসময় আর এসডির কর্মকর্তারা জানান, ঈদ কে সামনে রেখে উত্তর বঙ্গের যানজট নিরসনের লক্ষ্যে মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চলছে । এতে বুলডেজার দিয়ে অন্তত দুইশ টির মতো দোকান গুড়িয়ে দেওয়া হয়। এবং নতুন করে যেন আর দোকান না উঠানো হয় এ বিষয়ে স্থানীয়দেরকে সতর্ক করা হয়।
এ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, আর এস ডির অফিসার সরফরাজ ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।

নিউজ ডেস্ক,অনলাইন