উল্লাপাড়ায় ডাঃ তারিকুল ইসলাম খানের পক্ষ থেকে বৃদ্ধ ও অসহায় দম্পতিকে নতুন ঘর উপহার

  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৪৫ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৪৫ সময়
উল্লাপাড়ায় ডাঃ তারিকুল ইসলাম খানের পক্ষ থেকে বৃদ্ধ ও অসহায় দম্পতিকে নতুন ঘর উপহার



 এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্ণিমা গাঁতী  ইউনিয়নের জনতার চেয়ারম্যান খ্যাত ডাঃ তারিকুল ইসলাম খান।

 দীর্ঘদিন ধরে পূর্ণিমা গাঁতী ইউনিয়নের সামাজিক,শিক্ষা, রাস্তাঘাট, বিবাহ,উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় তিনি স্থানীয় জনগণের কাছে  সুপরিচিত হয়েছেন জনতার চেয়ারম্যান  হিসেবে পরিচিতি লাভ করেছেন।


ডাঃ তারিকুল ইসলাম খান মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলেন সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমা গাঁতী ৪ নং ওয়ার্ডের ঘিয়ালা গ্রামের বৃদ্ধ মোক্তার হোসেন দম্পতিকে নতুন ঘর উপহার দিলেন। 

মোক্তার হোসেন বলেন আগের ঘরটার খুব খারাপ অবস্থা ছিল বৃষ্টি হলেই কাথা বালিশ গুছিয়ে বসে থাকতাম। 

ঝড় হলে চৌকির নিচে থাকতাম মোক্তার হোসেনে দম্পত্তির  এমন কথা শুনে জনতার চেয়ারম্যান  ডাঃ তরিকুল ইসলাম খানের হৃদয় নাড়া দেয়  এবং নতুন ঘরের ব্যবস্থা করে দেন


মোক্তার হোসেন দম্পত্তির ঘর দেয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের উল্লাপাড়া উপজেলার সেক্রেটারি  মোঃ খাইরুল ইসলাম 

বাংলাদেশ জামাত ইসলামী ৭নং পূর্ণিমা গাঁতী ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাছুদ রানা ৩ নং ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা বেল্লাল হোসেন ৪ নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ জুয়েল রানা সহ স্থানীয়  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ