এনামুল হক উল্লাপাড়া,( সিরাজগঞ্জ) প্রতিনিধ
উল্লাপাড়ায় প্রবীন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উধুনিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (০৬ মে) রাত ২টার দিকে ঢাকার বারডেম হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার গ্রামের বাড়ি উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামে। তিনি আগদিঘল আলিম মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
বুধবার (০৬ মে) দুপুর ২টায় আগদিঘল গ্রাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয় ।
তার মৃত্যুতে সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজ ডেস্ক,অনলাইন