সিরাজগঞ্জের তাড়াশে নছিমন ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। বেশ কয়েকজন আহত।

  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, রাত ৮:৪৯ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, রাত ৮:৪৯ সময়
সিরাজগঞ্জের তাড়াশে নছিমন ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি   সংঘর্ষ। বেশ কয়েকজন আহত।

মোঃ শামছুল হক, তাড়াশ উপজেলা সংবাদ দাতা, সিরাজগঞ্জ। 
১৩ মে ২০২৬। 

সিরাজগঞ্জের তাড়াশে নছিমন ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি 
 সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। দূর্ঘনায় গাড়ী দুু,টিরও ক্ষতি সাধিত  হয়েছে। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সাধারন জনগনের সাথে উদ্ধার কাজে অংশ নেন। 
বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের পাচান ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর ​আহতরা হলেন— তাড়াশ উপজেলার চকজয় কৃষ্ণপুর গ্রামের মৃত হাচেন সরকারের ছেলে জাবেদ হোসেন (৬৫) এবং একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫)।তাদের অবস্থা আশঙ্কাজনক। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়া হয়েছে। 
বিক্ষুব্ধ জনতা যাতে গাড়ী দুটির ক্ষতি করতে না পারে সে জন্য স্থানীয় ব্যক্তিরা উদ্দোগনগ্রহন করেছেন।
বিষয়টি তাড়াশ থানা কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ