এনামুল হক উল্লাপাড়া( সিরাজগঞ্জ) প্রতিনিধ
সিরাজগন্জ উল্লাপাড়া উপজেলার ৭নং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের আসন্ন
নির্বাচনে চেয়ারম্যান পদপ্রাথী মোঃ সাদ্দাম হোসেনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ শুক্রবার বিকেল ৫ টায় উল্লাপাড়া উপজেলার ৭ নং পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রামবাসীর উদ্যোগে গয়হাট্টা পাগলা বাজার মসজিদ মাঠে মোঃ সাদ্দাম হোসেনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মুনজিল হক। বক্তব্য রাখেন মোঃ সলিম ফকির,মোঃ আব্দুল মান্নান হোসেন, হাজী শুকুর হোসেন,আওয়াল হোসেন, নাসির,মোঃ শফিকুল,মোঃ সানোয়ার সরকার,মোঃ মনি,মোঃ কুূ্দ্দুস প্রামাণিক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আসলাম সরকার।
মতবিনিময় ও আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃসাদ্দম হোসেন ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচিত হলে ৭নং পূর্ণিমাগাঁতী ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এবং তিনি চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।