সলঙ্গায় মৎস্য আড়ৎদার সমবায় সমিতির কমিটি গঠনঃ সভাপতি ফজলার সম্পাদক নূরুল

  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:২৯ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:২৯ সময়
সলঙ্গায় মৎস্য আড়ৎদার সমবায় সমিতির কমিটি গঠনঃ সভাপতি ফজলার সম্পাদক নূরুল


সলঙ্গা থানা প্রতিনিধি :

উত্তর বঙ্গের সর্ব বৃহৎ সিরাজগঞ্জের সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ৎদার সমবায় লিঃ এর  ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।রবিবার  সলঙ্গার  কুতুবের চর মৎস্য আড়ৎদার সমিতির অফিসে সংগঠনের সকল সদস্যদের নিয়ে সাধারন সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি ও উপস্থিত সকল সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো: ফজলার রহমানকে সভাপতি, বজলার রহমানকে সহসভাপতি ও মোঃ নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আল আমিন কে কোষাধ্যক্ষ করে মোট ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে মুকুল হোসেন ও আব্দুল হান্নানকে সদস্য করে মোট ৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।আগামী ৩ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ