রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ১০:২৪ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ১০:২৪ সময়
রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত



 রায়গঞ্জ:প্রতিনিধি :

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত Nagorikata-Empower Her প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (জিইএফ) এবং সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে বিভিন্ন সমস্যা, অধিকার, জেন্ডার সমতা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি মুক্তি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আযাদ এবং উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মাহফুজার রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মানবাধিকার কর্মকর্তা শিপন চন্দ্র নাগ, রায়গঞ্জ উপজেলা গণমাধ্যমকর্মী সুশান্ত কুমার তালুকদার, আব্দুর রাজ্জাক, ডেইলি সকালের নিউজ পত্রিকার স্টাফ রিপোর্টার আবির হাসান, গণমাধ্যমকর্মী হুজায়ফা হিজলসহ রায়গঞ্জ উপজেলার জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সদস্যবৃন্দ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা ফ্যাসিলিটেটর মো. বাপ্পী সরকার।


সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আযাদ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ কার্যক্রম এবং যুবকদের দক্ষতা উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। তিনি জিইএফ সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা ও প্রশিক্ষণের আওতায় আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


অপরদিকে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মাহফুজার রহমান অগ্নিকাণ্ডে করণীয়, আগুনে দগ্ধ হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, পানিতে ডুবে যাওয়া প্রতিরোধ, ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে পড়াসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জিইএফ সদস্যদের নিয়ে একটি সচেতনতামূলক মহড়া আয়োজনের আশ্বাস দেন।


সভায় অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারী অধিকার সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ