গয়হাট্টা বাজারে ফ্রি বৃক্ষ বিতরন করে আলোড়ন সৃষ্টি করলেন জনতার চেয়ারম্যান ডঃ তরিকুল ইসলাম খান

  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১১:৬ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১১:৬ সময়
গয়হাট্টা বাজারে ফ্রি বৃক্ষ বিতরন করে আলোড়ন  সৃষ্টি করলেন জনতার চেয়ারম্যান ডঃ তরিকুল ইসলাম খান



এনামুল হক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

"সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক জীবন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, জনদরদী ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত জনতার চেয়ারম্যান খ্যাত ডাঃ তারিকুল ইসলাম খান-এর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫ টায় পূর্নিমা গাঁতী ইউনিয়নের, গয়হাট্টা বাজারে ফ্রি বৃক্ষ বিতরন করলেন।বাজারে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।


এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, যুবক, নারী  ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে গাছের চারা সংগ্রহ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।


এ সময় উপস্তহিত ছিলেন পূর্ণিমাগাতী ইউনিয়ন সহকারী সেক্রেটারী, মোঃ সাজেদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সভাপতি, হাজী শহিদুল ইসলাম, সেক্রেটারি, মোঃ নাজমুল হাসান, ৯ নং ওয়ার্ড সেক্রেটারি, আঃ মোমিন, বাইতুল মাল, জেলহক হোসাইন, জিল্লার রহমান, আঃ গনি, সিদ্দিকুর রহমান তোতা, আঃ মোমিন, আনসার আলী,

এলাকার গণ্যমান্য  ব্যক্তিবর্গ। 


স্থানীয়দের ভাষ্য, ডাঃ তারিকুল ইসলাম খান শুধু বৃক্ষরোপণ কর্মসূচিই নয়, দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তিনি বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, অসহায় পরিবারের সহযোগিতা, গৃহহীনদের ঘর নির্মাণসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও সেবামূলক কর্মকাণ্ডের জন্যই এলাকাবাসী তাকে "জনতার চেয়ারম্যান" নামে আখ্যায়িত করেছেন।


বৃক্ষ বিতরণ কর্মসূচিতে ডাঃ তারিকুল ইসলাম খান বলেন, "মানুষকে ভালোবেসেই আমি এসব কাজ করি। আমার এলাকার কোনো মানুষ যেন অসহায় বা বিপদে পড়ে একা না থাকে, সেটাই আমার চেষ্টা। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, তার মধ্যেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।"


এলাকাবাসীর প্রত্যাশা, ডাঃ তারিকুল ইসলাম খানের এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে জনকল্যাণমূলক কাজে আরও বেশি উৎসাহিত করবে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ