নতুন নেতৃত্বে, নতুন প্রত্যাশায়, জয়পুরহাট চেম্বার অব কমার্সের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১৯ সময়
নতুন নেতৃত্বে, নতুন প্রত্যাশায়, জয়পুরহাট চেম্বার অব কমার্সের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুন প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য-নির্বাচিত পরিচালনা পর্ষদ।

দ্বি-বার্ষিক মেয়াদ উপলক্ষে সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল তার দায়িত্ব হস্তান্তর করেন নব নির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনু সহ কমিটির অন্যান্য  নির্বাচিতদের কাছে। 

সোমবার দুপুরে জয়পুরহাট শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির  সহ - সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, সিনিয়ার যুগ্ন আহবায়ক ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জয়পুরহাট জেলা জামায়েতের আমির ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোমেন ফকির, চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা। 







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ