রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১১:৮ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১১:৮ সময়
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন  পেলেন বিশেষ পুরস্কার

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​| 

মাদকবিরোধী অভিযানে অসামান্য অবদান এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) নাছিম উদ্দিন।

​আজ ৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

​রাজশাহীর মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসআই নাসিম উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন। অপরাধ দমন ও মাদক নির্মূলে অনন্য সাধারণ ভূমিকা রাখার জন্য মাসিক কল্যাণ সভায় তাঁকে রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী জেলা উভয় ক্ষেত্রেই  শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার' হিসেবে মনোনীত করা হয়।

​এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এসআই নাছিম উদ্দিন বলেন, এই অর্জন আমার একার নয়, এটি পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। মাননীয় পুলিশ সুপার স্যারের এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। রাজশাহীকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান আগামীতেও চলমান থাকবে।

​পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাসান বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছে। নাসিম উদ্দিনের মতো কর্মকর্তাদের এই সাফল্য অন্যান্য পুলিশ সদস্যদেরও সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।

​উক্ত মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন  হুযাইফা হিজল, রায়গঞ্জ:   সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  শনিবার (২৭ জুন) সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।  রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ২০২৫-২৬ খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩ হাজার কৃষকের মাঝে এ সহায়তা দেওয়া হচ্ছে।  প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে উফশী রোপা আমন ধান চাষের জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। এ উদ্যোগের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।