অনির্দিষ্টকালের জন্য জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি

  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১:৫৬ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১:৫৬ সময়
অনির্দিষ্টকালের জন্য জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ৪ মার্চ ২০২৬ চার দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীরা। বুধবার সকাল থেকে কাজে না গিয়ে জয়পুরহাট পৌরসভার সামনে তারা এ কর্মসুচি পালন করে। এতে পৌরসভার বিভিন্ন শাখার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। এসময় সড়কের উপর শুয়ে পড়েন অনেকে।


এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা।


মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, গেল জাতীয় সংসদ নির্বাচনের দিন আড়াই শতাধিক শ্রমিক-কর্মচারীদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান ৩৭৫ টাকা হাজিরা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। এসব দাবি গুলো না মানা হলে এই কর্মসুচি অব্যাহত থাকবে। 

জয়পুরহাট পৌরসভায় দৈনিক মজুরিতে ২৬৩ জন কর্মচারী কর্মরত আছেন। 








কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ