শিক্ষকদের বহুদিনের প্রত্যাশা কিছুটা পূরণ হলো

  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, রাত ৮:৮ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, রাত ৮:৮ সময়
শিক্ষকদের বহুদিনের প্রত্যাশা কিছুটা পূরণ হলো


বিশেষ প্রতিনিধিঃ- মোঃ আব্দুস সামাদ

দীর্ঘ ১০ দিনের আন্দোলনের পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার এ বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 

এতে বলা হয়েছে, আগামী  নভেম্বর-২০২৫ইং মাস থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের সাড়ে ৭ শতাংশ (৭.৫ শতাংশ) বা ন্যূনতম ২ হাজার টাকা এবং আগামী জুলাই-২০২৬ইং থেকে মূল বেতনের ১৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে। তবে তাদের চিকিৎসা ভাতা (৫০০ টাকা) ও উৎসব ভাতা (মূল বেতনের ৫০ শতাংশ) আগের মতোই অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগে মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতো। ৩০ সেপ্টেম্বর তা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়, পরে ১৬ অক্টোবর মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে শিক্ষক-কর্মচারীরা এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ১২ অক্টোবর থেকে রাজধানীতে অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে আসছিলেন। তাদের দাবির মুখে এবার সরকার তৃতীয় দফায় বাড়ি ভাড়া ভাতা পুনর্নির্ধারণ করল।


মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার স্যার আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। পরে দুপুরে তিনি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোওয়ার হোসেন আজিজীর হাতে অর্থ বিভাগের সম্মতিপত্র হস্তান্তর করেন।

এরপর  এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোওয়ার হোসেন আজিজীর স্যার  শিক্ষক নেতাদের শহিদ মিনারে আসেন এবং আন্দোলন প্রত্যাহারের ঘোষনা দিয়ে শিক্ষকদের ক্লাশে ফিরে যাওয়ার আহবান জানান।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ