বিজয় বিডি ৭১নিউজ ডেক্স অনলাইনএর সম্পাদক ও প্রকাশনঃ আশরাফুল ইসলাম আব্দুল হান্নান পাগলের জন্য দোয়া চেয়েছেন

  • আপলোড সময় : ১ অক্টোবর ২০২৫, রাত ৮:১৯ সময়
  • আপডেট সময় : ১ অক্টোবর ২০২৫, রাত ৮:১৯ সময়
বিজয় বিডি ৭১নিউজ ডেক্স অনলাইনএর সম্পাদক ও প্রকাশনঃ আশরাফুল ইসলাম  আব্দুল হান্নান পাগলের জন্য দোয়া চেয়েছেন



উল্লাপাড়া প্রতিনিধি মোঃ এনামুল হক  


সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা বড়হার ইউনিয়নের গুয়াগাঁতী গ্রামের আপনাদের সবার পরিচিত মুখ  আব্দুল হান্নান পাগল, যার মুখে সব সময় আল্লাহর নাম ছিল, যে কি না এভাবেই, যে কোন গাড়ি ওয়ালাকে কে বললে, তাকে নিয়ে তার যায়গা মতো নামিয়ে দিতো,গাড়ি ভাড়ার চেয়ে বেশি টাকা দিতো হান্নান পাগল , এরপড় সে যেতো বিয়ে বাড়ির মতো সকল অনুস্ঠানে দাওয়াত খেতে,তাও আবার সাথে উপহার নিয়ে,সেই ছোট্ট থেকে তাকে দেখে আসছি। মহান আল্লাহ তার মাথায় এমন জ্ঞান দিয়েছেন,তিনি না দেখেই আপনার পরিবারের যারা  গত হয়ে গেছে, যাদের আপনি চিনেন না, অথচ সে তাদের সকলের নাম বলে দিতে পারতেন। গত পাঁচ দিন হলো বোয়ালিয়া বাজারে মোটরসাইকেলর ধাক্কায় তার পা ভেঙে যায়, মাথায় আঘাত পায়, এরপর তাকে গুরুতর আহত অবস্থায়, বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে,এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি, তাই বিজয় বিডি ৭১নিউজ ডেক্স অনলাইন এর সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফুল ইসলাম  সকলের কাছে দোয়া চেয়েছে। আল্লাহ যেন অতি তাড়াতাড়ি আমাদের কাছে ভালো করে ফিরিয়ে দেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ