উল্লাপাড়ায় প্রজেক্টরের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের ব্যবস্থা

  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৪০ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৪০ সময়
উল্লাপাড়ায় প্রজেক্টরের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের ব্যবস্থা


মোঃ এনামুল হক উল্লাপাড়া :সিরাজগঞ্জ প্রতিনিধি


ঢাকায় মরহুম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় সরাসরি উপস্থিত হতে না পারা নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য উল্লাপাড়া উপজেলা বিএনপি অফিসে স্যাটেলাইট প্রজেক্টরের মাধ্যমে জানাজায় অংশগ্রহণের ব্যবস্থা করেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু। 


উল্লাপাড়া উপজেলা বিএনপি অফিসে বড় পর্দায় ঢাকার জানাজার সরাসরি সম্প্রচার দেখানো হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।


সাইফুল ইসলাম বাবলু বলেন, যারা ঢাকায় গিয়ে জানাজায় অংশ নিতে পারেননি, তাদের জন্য অন্তত স্যাটেলাইট প্রজেক্টরের মাধ্যমে জানাজায় অংশগ্রহণের সুযোগ করে দিতে পেরে আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।


অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ