এম,এ সামাদ বিশেষ প্রতিনিধিঃ- দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা ছয় বছরের ছেলে গুরুতর আহত হয়।। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গারাদহ ইউনিয়নের আনসার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিনা ইয়াসমিন বদলিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার পাঁচিলগাতী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সাবিনা ইয়াসমিন । আনসার মোড়ে পৌঁছানোর পর মাটি বহনকারী একটি দ্রুতগতির ট্রাক তার যাতায়াতের ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে দুর্ঘটনাস্থলে ছুটে এসে রাস্তা ঘিরে ফেলেন।
এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বদলিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শোকের ছায়া নেমে আসে। শিক্ষক-শিক্ষার্থী সবাই প্রিয় সহকর্মীর আকস্মিক মৃত্যুতে মর্মাহত হন এবং বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

নিউজ ডেস্ক,অনলাইন