জয়পুরহাটে আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত সমর্থিত সভাপতি ও বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক

  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪৬ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪৬ সময়
জয়পুরহাটে আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত সমর্থিত সভাপতি ও বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক



সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ২৯ নভেম্বর ২০২৫

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত জামায়াত সমর্থিত প্যানেল থেকে ৯৩ ভোট পেয়ে এ্যাড মোমেন ফকির ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ্যাড শহিদুল ইসলাম ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


এ নির্বাচনে সর্বমোট ২০৫ ভোটের মধ্যে পড়েছে ২০১ভোট।


বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহ-সভাপতি পদে ১২৮ ভোটে বিজয়ী হয়েছেন খায়রুল আহসান সাখিদার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ্যাড. এ কে এম আবু সুফিয়ান পলাশ। অর্থ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. গোলাম মওদুদ শাহরিয়ার, আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান নান্নু।


এছাড়াও জাতীয়তাবাদী প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মুমিন হামিদুল, গ্রন্থাগার ও প্রচার সম্পাদক 

নুর ই আলম সিদ্দিক, সদস্য পদে তিন জন সোহেলী পারভীন, গোলাম মওলা, ফিরোজ আহমেদ।


প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্দুর রহমান সরকার ও সহকারি কমিশনার ছিলেন নূর নবী মল্লিক ও আশরাফ আলী। এ ফলাফল ঘোষনা করেন প্রদান নির্বাচন কমিশনার। 






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ